ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, বিএনপির ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাফ বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির ৯৩ জন নেতাকর্মীকে এজাহারনামীয় আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।


এর আগে সোমবার (১৩ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিন্টু চন্দ্র দে বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেন।


নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে মামলার প্রধান আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২নং ঢাকেশ্বরী গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার উদ্দেশ্যে নাফ পরিবহনের একটা বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, বাস পোড়ানোর ঘটনায় থানায় একটি নাশকতা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ads
ads
ads

Our Facebook Page

↑